দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। প্রতিষ্ঠানটির দাবি, দর্শকরা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনের মাধ্যমে উচ্চমানের ভিডিওতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।
আইস্ক্রিন জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে যে কোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্ল্যাটফর্মটিতে বিশ্বকাপের খেলা দেখা যাবে। দর্শকদের জন্য নিরবচ্ছিন্ন সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা বিশ্বকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ টাকা। এর মাধ্যমে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে।
এ ছাড়া নিয়মিত গ্রাহকদের জন্য ডেইলি, সাপ্তাহিক, মাসিক, ছয় মাস ও বার্ষিক বিভিন্ন মেয়াদের সাবস্ক্রিপশন সুবিধাও রয়েছে। এসব প্যাকেজের মূল্য যথাক্রমে ৩ টাকা, ২০ টাকা, ৭৯ টাকা, ১৯৯ টাকা এবং ৩৪৯ টাকা।
আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠছে। বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সেই উন্মাদনায় যুক্ত হতে এবং দর্শকদের আরও সহজে খেলা উপভোগের সুযোগ করে দিতে প্রস্তুত আইস্ক্রিন।
আইস্ক্রিন ভিজিট এবং ডাউনলোড লিংক
জে আই